খুলনায় বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীর সন্ধান

খুলনার দক্ষিণ টুটপাড়ায় একটি বাড়ির নারকেল গাছ থেকে পড়ে যাওয়া বিলুপ্তপ্রায় এক বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। প্রাণীটি দেখতে কাঠবিড়ালির মতো হলেও এটি কাঠবিড়ালি নয়। স্থানীয়রা ধারণা করছেন, এটি সুগার গ্লাইডার বা গন্ধগোকুল হতে পারে। বর্তমানে প্রাণীটি নিরাপদে রাখা হয়েছে এবং বন বিভাগকে জানানো হয়েছে। বন কর্মকর্তারা জানিয়েছেন, এটি গন্ধগোকুলও হতে পারে, যা এ অঞ্চলে প্রায় বিলুপ্ত।