বার্সেলোনা লা লিগা শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে। গেতাফের মাঠে ২-০ গোলে জয় পায় তারা। প্রথমার্ধে ফেরমিন লোপেজ গোল করে দলকে এগিয়ে দেন। পরে ৭৪ মিনিটে রাশফোর্ড লেভানডভস্কির পাস থেকে ব্যবধান বাড়ান। এর আগে রিয়াল মাদ্রিদ ড্র করায় বার্সা এখন ১১ পয়েন্টে এগিয়ে। লেভানডভস্কি লিগে ১০০ গোল অবদান পূর্ণ করে নতুন মাইলফলক গড়েছেন।