যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে বন্দুকধারীর হামলার চেষ্টা হয়। এক ব্যক্তি শটগান নিয়ে নিরাপত্তা ভাঙতে গেলে নিরাপত্তাকর্মীরা তাকে প্রতিহত করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডিকে দ্রুত সরিয়ে নেয়। গুলিতে এক এজেন্টের সুরক্ষা পোশাকে আঘাত লাগে। প্রায় ২ হাজার ৬০০ অতিথির মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ট্রাম্প জানান।