রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় সারা দেশের সদস্যদের নিয়ে এই সমাবেশ শুরু হয়। এতে জামায়াতসহ ১১ দলের শীর্ষ নেতারা অংশ নেন। সমাবেশ পরিচালনা করেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ড. শফিকুল ইসলাম মাসুদ। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়।