হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে নতুন আরও ৩৩ শিশু ভর্তি

কর্তৃপক্ষ জানায়, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত ৮৩৮টি শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭২২টি শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। এ সময়ে ১৬টি শিশুর মৃত্যু হয়েছে এবং বর্তমানে ৯০টি শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ২০টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, নতুন করে ৩৩ শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মার্চের মাঝামাঝি থেকে রোগী বাড়তে শুরু করে।