মৃত্যুদণ্ড কার্যকরের নতুন ৩ পদ্ধতি অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসন ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় চালুর নতুন পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে। প্রাণঘাতী ইনজেকশনের ওষুধ সংকটের কারণে বিকল্প পদ্ধতি নিয়ে কাজ করছে বিচার বিভাগ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মৃত্যুদণ্ড পুনরায় জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ৪০ জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়া হচ্ছে। বিচার বিভাগ বলছে, বাইডেনের স্থগিতাদেশ ব্যবস্থাকে দুর্বল করেছে এবং এর প্রভাব পড়েছে ভুক্তভোগী পরিবারগুলোর ওপর।