প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েও গোপন রেখেছিলেন নেতানিয়াহু, চিকিৎসায় ‘সুস্থ’ আছেন এখন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে ভালো আছেন। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় ছোট একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে, যা অপসারণ করা হয়। তিনি বলেন, পুরো সমস্যাটি চিকিৎসার মাধ্যমে দূর করা হয়েছে এবং কোনো চিহ্ন নেই। নেতানিয়াহু স্বাস্থ্য তথ্য প্রকাশে দেরি করেছিলেন নিরাপত্তাজনিত কারণে বলে জানান।