সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

ময়মনসিংহের নান্দাইলে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে যাওয়ার পথে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার পথ হারালে কয়েকজন তাকে নিয়ে গিয়ে নির্যাতন করে। পরে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিলে শনিবার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিশুটিও আঘাত পেয়েছে। ঘটনার পর স্থানীয়ভাবে ধামাচাপার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, অভিযোগ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।