৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের আটহাজারী গ্রামে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অবৈধ দখলে থাকা ১২০০ ফুট সরকারি রাস্তা অবশেষে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তার সীমানা নির্ধারণ করে দখল অপসারণ করা হয়। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়ে স্বাভাবিক চলাচল ও যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হয়েছে।