ভারতের লাক্ষাদ্বীপে ৪৭ বছর পর মদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সরকারি গেজেট অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত দোকানের মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণে মদ বিক্রি করা যাবে। পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ২১ বছরের কম বয়সীদের কাছে মদ বিক্রি নিষিদ্ধ থাকবে। স্থানীয় কিছু রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে।