১৩ জুন ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

টানা চার দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা, যা ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বেশি। শনিবার থেকে এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করেছে বাজুস।