আরব সাগর থেকে ইরানের আরেকটি জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আরব সাগরে ইরানের ‘ছায়া বহর’-এর এমভি সেভান নামের একটি জাহাজ আটক করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া হয়। এটি নিষেধাজ্ঞাভুক্ত ১৯টি জাহাজের একটি, যা বিলিয়ন ডলারের জ্বালানি বহন করছিল। বর্তমানে জাহাজটি প্রহরায় রয়েছে এবং নির্দেশনা মেনে চলাচল করছে। সংস্থাটি বলছে, ইরানের বন্দর ঘিরে তাদের অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে।